বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। দলিল লেখক সহকারী সমিতির উদ্যোগে সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টায় ভবানীগঞ্জের একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দলিল লেখক সহকারী সমিতির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলম হোসেন এর পরিচালনয় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি মামনুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশ, সহসভাপতি খোরশেদ আলম, সহসাধারণ সম্পাদক সজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। এছাড়া কমিটির সদস্য নইমুদ্দিন, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম ও মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।
সমিতির সিনিয়র সদস্য আব্দুল আজিজ, নাজমুল ইসলামসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং দলিল লেখক সহকারী সমিতির সহসভাপতি বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবু, কোষাধ্যক্ষ রুহুল আমিন, সদস্য শাহিনুর ইসলাম, আবু বক্কার, সাদেকুল ইসলাম, আমান, নয়ন ও সুজনসহ সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কমিটির সদস্যদের সম্মানে দলিল লেখক সহকারী সমিতির পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com