বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় জামায়াতের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের করখন্ড দাখিল মাদ্রাসায় জামায়াতে ইসলামী গোবিন্দপাড়া শাখা এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী ৪ (বাগমারা) আসনে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারী। তিনি বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মা বোনদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।সেই সাথে যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
এছাড়াও উক্ত সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহঃ অধ্যাপক অহিদুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন গোবিন্দপাড়া ইউনিয়নের আমির হাফেজ মুহাম্মদ বাবুল হোসেইন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com