বাগমারা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীর বাগমারায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের তৃনমুল নেতৃবৃন্দদের নিয়ে সম্মেলন করেছে উপজেলা জামায়াত।এই আয়োজনে ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারীদের পাশাপাশি বিশেষ টিম সদস্যরা উপস্থিত ছিলেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর)ভবানীগঞ্জ বাজারে উপজেলা জামায়াতের অফিসে অনুষ্ঠিত এই সম্মেলনে মাড়িয়া,হামিরকুৎসা, ঝিকড়া ও যোগীপাড়া ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুনের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক অহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও রাজশাহী ৪ (বাগমারা) আসনে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারী। তিনি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেওয়ার আহবান জানান। আগামী নির্বাচন একটি কঠিন পরীক্ষা হবে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মজিদ খান, বায়তুল সম্পাদক ইব্রাহিম আলী, ভবানীগঞ্জ পৌরসভার আমীর আশরাফুল ইসলাম আশিক, সেক্রেটারি রফিকুল ইসলাম, তাহেরপুর পৌরসভার আমীর অধ্যাপক শহিদুজ্জামান মীর সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT