বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও বাইগাছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাস্টার কামরুজ্জামান হারুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে রাজশাহী নগরীর নওদাপাড়া ইসলামী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাস্টার কামরুজ্জামান হারুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হিসেবে মাস্টার কামরুজ্জামান হারুন দীর্ঘদিন ধরে সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। সাদাসিধে জীবনযাপন ও মানবিক আচরণের জন্য তিনি এলাকায় ব্যাপকভাবে সম্মানিত ছিলেন। তাঁর মৃত্যুতে বাগমারা উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com