০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

বাগমারায় এমপি ডা. আব্দুল বারীর সফলতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৭:৩৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:

রাজশাহী-৪ (বাগমারা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মো: আব্দুল বারীর আগামী দিনের দায়িত্ব সুষ্ঠু ও সফলভাবে পালনের লক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বালানগর কামিল মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত এমপির সুস্বাস্থ্য, ন্যায়নিষ্ঠ নেতৃত্ব এবং এলাকার সার্বিক উন্নয়ন কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এসময় এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, উন্নয়ন কার্যক্রমকে বেগবান করা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সফলতা অর্জনের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়।

বালানগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদ, খোরশেদ আলম ও আশরাফুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজক শ্রমিক নেতা আকবর আলী বলেন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে এলাকার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় এমপি ডা. আব্দুল বারীর সফলতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

আপডেট সময়ঃ ০৭:৩৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬