বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের বামনকয়া এলাকায় অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞাঁ।
অভিযানে জানা যায়, অনুমতিবিহীনভাবে পুকুর খনন, কৃষি জমির মূল্যবান টপসয়েল কাটা, ফসলি জমির শ্রেণি পরিবর্তন এবং মাটি পরিবহনের মাধ্যমে সড়ক চলাচলের অনুপযোগী করার অভিযোগে প্রশাসন অভিযান চালায়।
এসময় পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত ২টি ভেকু মেশিন স্পটেই অকেজো করে দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসন অবৈধ মাটি কাটা ও পুকুর খননের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানিয়েছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com