০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৭:২২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে।

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রাম আঙ্গরা বিলে কৃষি জমির মূল্যবান টপসয়েল অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা। অভিযানে কৃষিজমির উর্বর মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। ঘটনাস্থলে থাকা চারটি ভেকু (এক্সকাভেটর) মেশিন তাৎক্ষণিকভাবে অকেজো করে দেওয়া হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঝাড়গ্রাম এলাকার জলিল নামের এক ব্যক্তি এ কাজের সঙ্গে জড়িত। এছাড়া বড় বিহানালী ইউনিয়নের ‘ভেকু বাবলু’ নামেও পরিচিত এক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।

সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা জানান, কৃষি জমির টপসয়েল কাটা সম্পূর্ণ অবৈধ এবং এটি কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। জমির উপরের উর্বর স্তর নষ্ট হলে ফসল উৎপাদন কমে যায়, জমির উর্বরতা নষ্ট হয় এবং কৃষকরা দীর্ঘমেয়াদে আর্থিক ক্ষতির মুখে পড়েন।

তিনি আরো বলেন, কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় কৃষকরাও এ ধরনের অবৈধ পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

আপডেট সময়ঃ ০৭:২২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬