বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ব্যাটারিচালিত অটো ও ভ্যানের ভাড়া পুনর্নির্ধারণের লক্ষ্যে অটো-ভ্যান মালিক সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মচমইল বাজারের দাস ভিলেজে অনুষ্ঠিত সভায় মচমইল বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ গোলাম রহমান সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন ব্যবসায়ী সোহেল রানা।
সভায় বক্তব্য দেন শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, মচমইল পূর্ব অটো মালিক সমিতির সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক শাহিন আলম, মচমইল পশ্চিম অটো মালিক সমিতির সভাপতি আয়নাল হক, কেশরহাট অটো মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম এবং ভবানীগঞ্জ অটো মালিক সমিতির সভাপতি ময়েজ উদ্দিন।
সভায় চারটি অটো স্ট্যান্ডের মালিক ও চালকদের সর্বসম্মতিক্রমে নতুন ভাড়া নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (২৯ জুলাই) থেকে ভবানীগঞ্জ-কেশরহাট রুটে ব্যাটারিচালিত অটো ও ভ্যানের যাত্রীভাড়া ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মচমইল বাসস্ট্যান্ড থেকে কেশরহাট পর্যন্ত ভাড়া ২৫ টাকা এবং মচমইল বাসস্ট্যান্ড থেকে ভবানীগঞ্জ পর্যন্ত ভাড়া ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সভায় জানানো হয়, নতুন ভাড়ার তালিকা বুধবার থেকে কার্যকর হবে। অনুষ্ঠানে চারটি অটো স্ট্যান্ডের শতাধিক অটো ও ভ্যানচালক উপস্থিত ছিলেন।
শামীম রেজা
বাগমারা, রাজশাহী
০১৭৩৭০৩৭৮৯৬
২৮-৭-২৬ ইং
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com