বাগমারা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগমারাবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, সম্প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
এমপি ডা. আব্দুল বারী আরও বলেন, “বাগমারার মানুষই আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাগমারা গড়ে তুলতে চাই।” তিনি সুখ-দুঃখে সবসময় বাগমারাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।
তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র দিনে পারস্পরিক হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। মহান আল্লাহ যেন সকলের জীবনে সুখ, শান্তি ও কল্যাণ দান করেন—এ কামনাও করেন তিনি।
শেষে তিনি বাগমারাবাসীসহ দেশবাসীকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com