মধুখালী উপজেলা প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও রেলি অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর বুধবার বিকাল ৩ ঘটিকার সময় মধুখালী উপজেলা বিএনপির অস্থায়ী পার্টি অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মধুখালী উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা সুলতানার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক পাপিয়া আমিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকি, মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, মধুখালী পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রবিনা আক্তার রিতা রিতা সহ মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন তারেক রহমানের সরকার মহিলা বান্ধব সরকার, এই সরকার মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে,বর্তমান সরকার ধাপে ধাপে মহিলাদের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com