ডিপিডি প্রতিবেদকঃ
নারী উদ্যোক্তা হিসেবে অসামান্য অবদান রাখায় বিশেষ সন্মাননার স্বীকৃতি স্বরুপ প্রিন্সেস ডায়না ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-এ ভূষিত হয়েছেন দৈনিক পথের দিশা'র মাননীয় চেয়ারম্যান এমটি সামছুন নাহার।
২৯ আগষ্ট ঢাকার বিজয় নগরে হোটেল অরনেটে আয়োজিত মাদার তেরেশা ও
প্রিন্সেস ডায়না'র কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানে দৈনিক পথের দিশা'র মাননীয় চেয়ারম্যান সামছুন নাহার এর হাতে নারী উদ্যোক্তা'র বিশেষ সন্মাননা প্রিন্সেস ডায়না ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি বীরমুক্তিযোদ্ধা হাসমত আলী।
৭১ মিডিয়া ভিশন, সার্ক কালচারাল ফোরাম ও সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশন আয়োজিত
মাদার তেরেশা ও প্রিন্সেস ডায়না'র কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানে ব্যবসা- বানিজ্য, নারী উদ্যোক্তা, শিক্ষা, সাংবাদিকতা, সাংস্কৃতিক ও
চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদান রেখে
উদ্ভাবন, সামাজিক দায়বদ্ধতা ও পেশাগত উৎকর্ষ আজকের বাংলাদেশকে বিশ্বমঞ্চে গর্বিত করছে তাঁদের বিশেষ সন্মাননা'র স্বীকৃতি স্বরুপ সারা বাংলাদেশে ৩০ গুনিজনকে প্রিন্সেস ডায়না ইন্টারনাশনাল পিস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন,
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারী উদ্যোক্তাদের অবদান দিন দিন বাড়ছে। কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে তাদের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যা দেশের টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। নারী উদ্যোক্তাদের মাধ্যমেই বাংলাদেশের অর্থনীতিতে এক নতুন ধারার সূচনা হয়েছে। নারী ও পুরুষের মধ্যে বৈষম্য হ্রাস, দারিদ্র বিমোচন, এবং সামগ্রিক সামাজিক অগ্রগতির ক্ষেত্রে তাদের উদ্যোগ বড় ভূমিকা রাখছে।
অনুষ্ঠানের সার্ক কালচারাল ফোরামের নির্বাহী পরিচালক মমতাজুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইবাইস বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ, রায়াস গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক সাখায়াত হোসেন শুভ, চলচিত্রের কিংবদন্তী শিল্পী খালেদা আক্তার কল্পনা, দেশ বরণ্য নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা, বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদা আক্তার।
ছিলেন ৭১ মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক আরকে রিপন, পরিচালক তানরুবা আফরিন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com