মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ ২০২৬) এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।
অভিযানকালে উপজেলা ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন। অভিযোগের ভিত্তিতে একটি কসাইয়ের দোকান পরিদর্শন করা হলে মৃত গরুর মাংস বিক্রির প্রাথমিক সত্যতা পাওয়া যায়নি।
তবে জবাইয়ের পূর্বে ভেটেরিনারি কর্মকর্তার মাধ্যমে পশু পরীক্ষা ও প্রত্যয়ন না নেওয়ায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী ওই কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT