সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি):
বিশ্ব শান্তি, মানব কল্যান, দেশ ও জাতির সকল মানুষের শান্তি ও মঙ্গল কামনায় গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের সমরসিং শ্রীকৃষ্ণ সেবা সংঘ রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গনে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, অধিবাস কীর্তন, মঙ্গল ঘট স্থাপন, ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন আয়োজন করা হয়েছে।
২০ শে নভেম্বর শুক্রবার শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, শুভ অধিবাস কীর্তন ও মঙ্গল ঘট স্থাপন ।
২১শে নভেম্বর শনিবার থেকে ২৩শে নভেম্বর সোমবার পর্ষন্ত শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান ও ২৪ শে নভেম্বর মঙ্গলবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন, মহাপ্রভুর ভোগ ও প্রসাদ বিতরন।
সমরসিং শ্রীকৃষ্ণ সেবা সংঘ রাধা কৃষ্ণ মন্দিরের সভাপতি বাবু উষা রঞ্জন দাস জানান, সকলের সার্বিক সহযোগিতায় সমরসিং শ্রীকৃষ্ণ সেবা সংঘ রাধা কৃষ্ণ মন্দিরে গীতা পাঠ, অধিবাস কীর্তন ও মঙ্গল ঘট স্থাপন, মহা নামযজ্ঞ, লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে। কলি যুগের মুক্তির একমাত্র পথ হরিনাম কীর্তন। এই অনুষ্ঠান থেকে বিশ্বের সকল মানুষের শান্তি কামনা করি।
তিনি আরো বলেন শান্তি, সম্প্রীতি ও মুক্তির পথ পেতে দেশ ও জাতির মঙ্গল কামনায় এ কীর্তনের আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা এসে কীর্তন শোনেন ও প্রসাদ গ্রহন করেন। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে ঐশ্বরিক শান্তির সাথে সংযোগ স্হাপন করতে সাহায্য করে ও মুক্তির পথ পাওয়া যায়।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com