ডিপিডি প্রতিবেদকঃ
ব্যাপক জনগণ নিয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপোষহীন নেত্রী দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দোয়া কামনায় পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৫-নং ওয়ার্ড বিড়ালদহে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) এর স্বতন্ত্র প্রার্থী ইসফা খাইরুল হক শিমুলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (১৪-জানুয়ারী) সন্ধ্যা ৭ টা সময় বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহে দোয়া ও মাহফিল আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুঠিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি,ও রাজশাহী ৫- (পুঠিয়া-দুর্গাপুর) এর স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুল। দোয়া মাহফিল অনুষ্ঠানে,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়াউর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন,পুঠিয়া দুর্গাপুরের স্তরের নেতাকর্মীবৃন্দের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ ।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com