০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

পুঠিয়ায় ৮ ডাকাতকে ধরে গণপিটুনি একজন নি*হ*ত

আরিফুল ইসলাম রুবেলঃ
  • আপডেট সময়ঃ ০২:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ৩৮ বার পড়া হয়েছে।

আরিফুল ইসলাম রুবেলঃ

রাজশাহীর পুঠিয়ায় আট ডাকাতকে ধরে গণপিটুনি দিয়েছেন গ্রামবাসী। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। অন্য সাতজনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে পুঠিয়া উপজেলার পলাশি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ডাকাতদের ব্যবহৃত একটি পিকাপ ভ্যানে আগুন দিয়ে পুড়িয়ে দেয় গ্রামবাসী।

নিহত ব্যক্তির নাম মো. শাহীন (৫৫)। রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামে তার বাড়ি। নিহত শাহীনের বাবার নাম আকরাম আলী। বাকি সাতজনের বাড়ি দেশের বিভিন্ন স্থানে এবং এরা সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম গভীর রাতে একটি ট্রাকে আট জন লোক ঘরের তালা কাটা যন্ত্রসহ দেশীয় অস্ত্র পলাশি বাজারে প্রবেশ করে। এসময় গ্রামবাসীর সন্দেহ হলে তাদের আটক করে গণপিটুনি দেয়। বিক্ষুব্ধ জনতার মারপিটে ঘটনাস্থলে একজন মারা যান। বাকি সাতজনকে আহত অবস্থায় আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে সোমবার সকালে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠায়। এছাড়াও নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় ৮ ডাকাতকে ধরে গণপিটুনি একজন নি*হ*ত

আপডেট সময়ঃ ০২:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬