০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সংবাদ শিরোনামঃ
পুঠিয়ায় মন্দিরের জায়গা উদ্ধার
আলিফ হোসেন,তানোরঃ
- আপডেট সময়ঃ ০৮:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ৩৩ বার পড়া হয়েছে।

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর রাস্তার মাথায় মন্দিরের জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনার কাজ বন্ধ করে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।
এ সময় অপরাধীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আগামী ৫ দিনের কার্যদিবসের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। সরকারি খাস জমি উদ্ধারে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে উপজেলা প্রশাসনের এমন অভিযানকে জনসাধারণ সাধুবাদ জানিয়েছেন।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন, সরকারি সম্পত্তি উদ্ধারে এমন অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগসঃ















