মোঃ আজাদ আলী, জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবি বাজারে ভেজাল পণ্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৯ সেপ্টেম্বর দুপুরে দুপুরে পাঁচবিবি বাজারে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযান কালে ভেজাল পণ্য সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জয়পুরহাটের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মেহেদী হাসান এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমাইয়া আফরিন জিনিয়া। এ
বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জয়পুরহাটের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মেহেদী হাসান বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com