০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

পাঁচবিবিতে ১৭ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরন

মাফিজুল ইসলাম (জয়পুরহাট) প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ ০৯:৩১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / ১০৬ বার পড়া হয়েছে।

মাফিজুল ইসলাম (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শারীরিকভাবে অক্ষম প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।
তিনি তার বক্তব্যে বলেন,প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের সহযোগীতা করলে তারাও সমাজের অংশ হয়ে গড়ে তুলতে পারে উজ্জ্বল ভবিষ্যৎ। সরকার প্রতিবন্ধীদের জন্য নানাবিধ সহায়তা চালু রেখেছে এবং আমরা তা যথাসম্ভব পৌঁছে দিতে কাজ করছি।

এই কর্মসূচীতে পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকার ১৭ জন সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুকে হুইলচেয়ার প্রদান করা হয়। হুইলচেয়ার পেয়ে উপকারভোগীদের চোখে মুখে ফুটে ওঠে সন্তুষ্টির হাসি।

অনুষ্ঠানে অতিথী হিসাবে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার,ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাজেদুল রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান।

আরও উপস্থিত ছিলেন—পৌর জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার, পৌর জামায়াতের সেক্রেটারী গোলাম রাব্বানী,পৌর যুব বিভাগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম মাসুম,পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, মহিপুর কলেজ ছাত্রদল নেতা রাজীব ফয়সাল,
যুবদল নেতা মোঃ সাব্বির হোসেন সহ বিভিন্ন পর্যায়ের সমাজকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে হুইলচেয়ার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণকারী কর্মকর্তারা প্রতিটি উপকারভোগীর হাতে হুইলচেয়ার তুলে দেন। উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথীরা এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রমকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ রকম উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

পাঁচবিবিতে ১৭ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরন

আপডেট সময়ঃ ০৯:৩১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫