আজাদ আলী , জয়পুরহাট
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের দক্ষিণ রামভদ্রপুর ও কুটাহারা এলাকায় ২০ ব্যাটালিয়ন বিজিবি, এসআরবি ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সম্মিলিত অভিযান চালিয়ে WIN CEREX সিরাপ সহ দুই জনকে আটক করেছে ।
৭ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন তারা ।
অভিযানে দক্ষিণ রামভদ্রপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে মোঃ আব্দুর রহিম (৩৫) ও কুটাহাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাব্বি হাসান (৩২)কে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে WIN CEREX সিরাপের ৬ বোতল লুজ ও ১ হাজার ৬০০ মিলিলিটার সিরাপ জব্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটক দুই ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com