আজাদ আলী , জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ মন্ডল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
২৬ সেপ্টেম্বর শনিবার দুপুর দেড়টার দিকে পাঁচবিবি-হিলি সড়কের বিএম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের মধুপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে একটি ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসাবে কর্মরত ।
স্থানীয়রা জানান, আকাশ পাঁচবিবি থেকে মোটরসাইকেল যোগে হিলির দিকে যাচ্ছিলেন। এ সময় হিলি থেকে পাবনাগামী সৌমিক পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকাশ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় । পরে স্থানীয়দের সহয়তায় ফায়ার সার্ভিসের গাড়ীতে করে তাকে হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়।
পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক হেলপার পলিয়ে যায় । এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com