আজাদ আলী , জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে নেশ প্রহরীকে বেঁধে রেখে ৬ শ মুরগি লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত । ঘটনাটি পাঁচবিবি-বরন সড়ক সংলগ্ন পৌরসভার রাধাবাড়ী এলাকায় এক মুরগির খামারে এ ডাকাতি সংঘটিত হয়েছে । এ সময় খামারের নৈশপ্রহরী বাদল চন্দ্রকে হাত বেঁধে চাকুর ভয় দেখিয়ে জিম্মি করে খামারের নেট কেটে প্রায় ৬ শ মুরগি লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মনোরঞ্জন দাস রতনের মুরগির খামারে এ ঘটনা ঘটে।
নৈশপ্রহরী বাদল চন্দ্র জানান, রাতে খামারে ঘুমিয়ে থাকা অবস্থায় ৭-৮ জনের একটি দল এসে তাঁর হাত বেঁধে ফেলে। চিৎকার করতে নিষেধ করে একজন চাকু হাতে তাঁকে পাহারায় রাখে। এ সময় অন্যরা খামারের তারে নেট কেটে মুরগি গুলো লুট করে রাস্তায় রাখা পিক আপ ভ্যানে করে নিয়ে যায়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর সকালে দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে মালিককে বিষয়টি জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা খামারের পশ্চিম পাশের নিরাপত্তাবেষ্টনীর তারকাঁটা কেটে ভেতরে প্রবেশ করে। শেডের তালা খুলতে না পেরে নেট কেটে মুরগি নিয়ে যায়। এ সময় একটি পিকআপ ভ্যানও খামারের দিকে যেতে দেখা যায়।
খামারের মালিক মনোরঞ্জন দাস রতন জানান, প্রায় ৬০০ মুরগি লুট হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, মৌখিক ভাবে ঘটনাটি জেনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com