০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

পবা নওহাটায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

আতিকুর রহমান
  • আপডেট সময়ঃ ১০:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ১৪ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টার: 

রাজশাহীর পবা উপজেলার নওহাটায় অভিযান চালিয়ে ইয়াবা পাচারের সময় এক স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (রাত) আনুমানিক ৮টার দিকে নওহাটা ব্রিজের ওপর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে সন্দেহজনকভাবে চলাচল করছিলেন ওই দম্পতি। এ সময় তাদের তল্লাশি চালানো হলে নারীর কাছে থাকা ব্যাগ থেকে প্রাথমিকভাবে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।
এ সময় তাদের সঙ্গে থাকা একটি শিশুকেও হেফাজতে নেওয়া হয়। পাশাপাশি ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই দম্পতিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাদক পাচার ও বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের আরও কঠোর ভূমিকা কামনা করেছেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

পবা নওহাটায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

আপডেট সময়ঃ ১০:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬