ডিপিডি প্রতিবেদক, নাটোর
নাটোরে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। "পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। (বুধবার) ১৩ আগষ্ট জেলা বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে নাটোর নবাব সিরাজ-উদ- দৌলা সরকারী কলেজের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নবাব সিরাজ-উদ- দৌলা কলেজ অডিটরিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, সহকারী বন সংরক্ষক মেহেদি হাসান সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে উপস্থিত অথিতিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com