মান্দা নওগাঁ প্রতিনিধি:
শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশব্যাপী ঘোষিত ইউনিয়ন জনসভা কর্মসূচির অংশ হিসেবে (আজ শুক্রবার ) ২৬শে সেপ্টেম্বর) নওগাঁ বদলগাছি উপজেলা হাইস্কুল মাঠ প্রাঙ্গন , জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা জাকের পার্টির সভাপতি জনাব দেলোয়ার হোসেন (ডবলু) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম,আলাল হোসেন,রফিকুল ইসলাম,রবিরায়হান,মোহাম্মদ আলী, রেজোয়ান ফারুক,মতিউর রহমান, প্রমুখ
সভায় সভাপতিত্ব করেন বদলগাছি উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ আব্দুল আজিজ মন্ডল । বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজে সাম্য, প্রগতি, গণতন্ত্রের অগ্রগতি এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা সুসংহত করতে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।
সভা শেষে শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়ে একটি র্যালি বের করা হয়। এতে স্থানীয় নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, দেশব্যাপী এ কর্মসূচি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com