০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

মান্দার মাধ্যমিক শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ে এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

মান্দা প্রতিনিধি: 
  • আপডেট সময়ঃ ০২:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / ১০৫ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি: 

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ-এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
এ সময় তিনি শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন মটগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদেরুল ইসলাম, যিনি বাংলাদেশ শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার আহ্বায়ক। সভা সঞ্চালনা করেন ছোট মল্লিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদার, তিনি সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মান্দার মাধ্যমিক শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ে এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

আপডেট সময়ঃ ০২:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬