মোঃ আব্দুস ছালাম
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দিঘা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য মাছিম উদ্দিন শুক্রবার (২১ আগস্ট) বিকেলে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার- পরিজন, সহকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও পুরো এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১০টায় দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় গার্ড অব অনার অর্পণ করা হয়। জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিন ছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধের এক অনন্য বীর ও নিবেদিতপ্রাণ সমাজসেবক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবিস্মরণীয় অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উক্ত জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই থানা পুলিশের এসআই মো. ওবাইদুল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিসুর রহমান বুলু, স্থানীয় অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, পাড়া প্রতিবেশি, আত্মীয় স্বজন এবং সর্বস্তরের সাধারণ জনগণ।
সাংবাদিক মোঃআব্দুস ছালাম
০১৭২০,৯৬৯৭৭২
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com