বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরেছেন। আজ শুক্রবার রাত ১০টা ২৫ মিনিটের দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে গত ১১ অক্টোবর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল।
যাত্রার আগে মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছিলেন, আমার বড় মেয়ে থাকে অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। আমার স্ত্রী (রাহাত আরা বেগম) গত দেড় মাস ধরে বড় মেয়ের কাছে আছেন। তাদেরকে একটু সময় দিতে সেখানে যাওয়া। আশা করছি, দ্রুতই দেশে ফিরব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ডা. শামারুহ মির্জা একজন চিকিৎসাবিজ্ঞানী।
২০০৬ সাল থেকে তিনি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাস করছেন। পাশাপাশি তিনি একজন নারী অধিকার সংগঠক হিসেবেও পরিচিত।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com