এম আর মানিক :
রাজশাহী দূর্গাপুরে নজরুল বর্ষ উদযাপন- ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে নজরুল বিষয় সংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার সকালে দূর্গাপুর উপজেলা প্রশাসন,দুর্গাপুর, রাজশাহী এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুম, দূর্গাপুর, রাজশাহীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে নজরুল বিষয় সংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত উপজেলা পর্যায়ে নজরুল বিষয় সংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত থেকে প্রাণবন্ত করেছেন দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা।এবং প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম , দুর্গাপুর উপজেলার দারিদ্র বিমোচন অফিসার ইব্রাহীম হোসেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার এ কে এম মাহবুব হাসান , উপজেলা সমাজসেবা অফিসার আ ন ম রাকিবুল ইউসুফ, উক্ত উপজেলা পর্যায়ে নজরুল বিষয় সংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়সহ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা চিত্রাঙ্গন ও কবিতা আবৃতি , নৃত্য ও একক অভিনয় এবং রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনি তুলে ধরেন এবং তিনি বলেন,
বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে ২৪ মে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম ছিল 'দুখু মিয়া'। তাঁর পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন। ছোটবেলায় তিনি চরম আর্থিক কষ্টের মুখোমুখি হন ছোটবেলায় পিতৃহারা হওয়ায় তাকে চরম আর্থিক সংকটের মুখোমুখি হতে হয়।জীবিকা নির্বাহের জন্য তাকে মক্তবে শিক্ষকতা করেছেন, রুটির দোকানে বালক-শ্রমিক এমনকি লেটোর দলেও কাজ করতে হয়েছে। মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে তিনি যে বিপুল পরিমাণ সৃষ্টিশীল কাজ করেছেন তা এককথায় অতুলনীয়। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি ছিলেন একজন কবি। ১৯৭২ সালে সপরিবারে ঢাকায় নিয়ে আসা হয় এবং তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়, বাংলাদেশের ঢাকায় ২৯ আগস্ট ১৯৭৬ সালে ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্মৃতিচারণ শেষে উপজেলা নির্বাহী অফিসার কবির স্মরণে কবির লেখা" কান্ডারী হুশিয়ার" কবিতাটি আবৃতি করেনএবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলী এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com