এম, আর, মানিক দূর্গাপুর, রাজশাহী :
দূর্গাপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন ২০২৫ উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাতৃভূমির শুভ কল্যান হোক, জগতের সকল জীবাত্মার কল্যান কর প্রভুঃ এই বিস্বাসকে সামনে রেখে ( শনিবার ১৬ আগষ্ট)বেলা সাড়ে ১১টায় দূর্গাপুর কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে জন্মষ্টমী উদজাপন কমিটি, দূর্গাপুর কেন্দীয় কালী মন্দির দূর্গাপুর, রাজশাহী, এর আয়জনে আলোচনা সভার অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিনাল ক্রান্তি চক্রবর্তীর সঞ্চালনায় , বাবু সুনিল চন্দ্র প্রাং এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলার বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকার, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের সুযোগ্য পুত্র অলিফ উপস্থিত ছিলেন।উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিনয় সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তারকনাথ মজুমদার, বাবু পরমেশ চন্দ্র সরকার, পরিতোষ মন্ডল, কমল প্রামাণিক, বিরেন্দ্রনাথ সরকার, ব্রজেশ্বর বাবু, নকুল চন্দ্র মন্ডলসহ প্রমুখ। আলোচনা শেষে লীলা কীর্তন ও প্রসাদ বিতরন করা হয়।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT