ডিপিডি প্রতিবেদকঃ
"নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি" প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুর পৌর প্রশাসক মহোদয়ের দিক নির্দেশনায় পৌর এলাকায় এডিস মশার লার্ভা নিধন, জমানো পানি অপসারন ও পরিস্কার পরিছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
১ আগষ্ট শনিবার দুর্গাপুর পৌর প্রশাসক লায়লা নূর তানজু মহোদয়ের দিকনির্দেশনায় দুর্গাপুর উপজেলা পরিষদ ও নির্বাহী কর্মকর্তার বাসভবন এলাকায় পরিস্কার পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম, উপসহকারী প্রকৌশলী শাহাবুল হক, কার্য সহকারী শ্রী রতন কুমার সরকার, হিসাব রক্ষক হাবিবুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সাইদুর রহমান, স্বাস্থ্য সহকারী মাহবুবুর রহমান, টিকাদানকারী হযরত আলী, সহকারী কর আদায়কারী নুরুল ইসলাম, রুলার ড্রাইভার জহুরুল হক, আমির আলী, হাবিবুর রহমান,
দুর্গাপুর পৌর প্রশাসক লায়লা নূর তানজু পৌরবাসীর দুর্ভোগ লাঘবে দুর্গাপুর পৌরসভা এলাকা মশা নিধন কার্যক্রম শুরু করেছেন।
এদিকে আবারও মশা নিধন কার্যক্রম শুরু হওয়ায় পৌর প্রশাসকের প্রতি সন্তোষ প্রকাশ করছেন পৌরবাসী। পৌর এলাকার গোড়খাই গ্রামের শফিকুল ইসলাম বলেন, প্রতিবারের ন্যায় আবারও মশা নিধন করা হচ্ছে। পৌর এলাকায় বর্তমান পৌর প্রশাসক, দুর্গাপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের আমলে নানাবিধ সুবিধা পাচ্ছি আমরা। রাতে রাস্তায় বাতি, পানির ব্যবস্থা, মশা নিধন সহ যাবতীয় সুবিধা ভোগ করে পৌরবাসী।
পৌরসভার সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম ও পৌর উপসহকারী প্রকৌশলী শাহাবুল হক বলেন, পৌরবাসীর দুর্ভোগ লাঘবে পৌর প্রশাসক মহোদয় সবসময়ই সচেষ্ট আছেন। পৌর প্রশাসকের নিদের্শে পৌরসভা এলাকায় মশা নিধনে ফগার মেশিনে বিষ স্প্রে করা হচ্ছে সেই সাথে পরিস্কার পরিছন্নতা কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান।
দুর্গাপুর পৌরসভার প্রশাসক, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, নিজেকে পৌরবাসীর সেবক মনে করে কাজ করে যাচ্ছি, বর্তমান সময়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক দৃশ্যমান উন্নয়নমূলক কাজ হয়েছে। পৌর এলাকার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com