০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংবর্ধনা, এস.এস.সি বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

হাসিবুর রহমান (হাসিব)
  • আপডেট সময়ঃ ০৮:৩৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে।

হাসিবুর রহমান ডিপিডি প্রতিবেদক:

রাজশাহীর দুর্গাপুরে এক আনন্দঘন ও আবেগময় পরিবেশে অবসরপ্রাপ্ত শিক্ষক সংবর্ধনা, এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাশতুরা আমিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ কামরুজ্জামান আয়নাল, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আকবর আলী বাবলু,আশরাফুল কবির বুলু, আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল এবং বিএনপি নেতা মোঃ গোলাম মর্তুজা,১নং নওপাড়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম, ৩নং পানানগর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন,শফিকুল ইসলাম আজম সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক দুর্গাপুর পৌরসভা যুবদল, মাইনুল ইসলাম সভাপতি দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ এবং দুর্গাপুর উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম সানা ও মোঃ আলাউদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা তাঁদের শিক্ষা ক্ষেত্রে অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, যা নতুন শিক্ষার্থীদের জন্য ছিল এক অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা জাগানো এবং শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে প্রতি বছরই এ ধরনের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ, যা উপস্থিত সকলের মনে গভীর ছাপ রেখে যায়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংবর্ধনা, এস.এস.সি বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৮:৩৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬