দুর্গাপুর ইউএনও'র সাথে জুনিয়র ন্যাশনালের সাত খেলোয়াড়ের সৌজন্য সাক্ষাত
ডিপিডি প্রতিনিধিঃ
জুনিয়র ন্যাশনাল কারাতে প্রতিযোগীতা-২০২৬ এ অংশ নিতে রাজশাহী জেলা ও রাজশাহী বিভাগীয় টিম থেকে খেলতে যাচ্ছে দুর্গাপুর কারাতে একাডেমির সাত করাতেকার।
আগামী ২২ থেকে ২৪ অক্টোবর রাজধানী ঢাকার মিরপুর- ১০ এ অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুনিয়ার ন্যাশনাল কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্ব মুহূর্তে
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা মহোদয়ের সাথে দুর্গাপুর কারাতে একাডেমির ৭জন কারাতে খেলোয়াড় সৌজন্য সাক্ষাৎ করেন। সাত খেলোয়াররা হলেনঃ জেলি, জেনিয়া, জীম, জ্যোতি, রাফি, দিনা ও রাফিদ হাসান। খেলোয়ারদের সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন দুর্গাপুর কারাতে একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ সেনসি মশিউর রহমান মানিক ও টিম ম্যানেজার মোবারক হোসেন শিশির। সকল খেলোয়ারদের উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা শুভ কামনা জানান।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com