দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুরে প্রাণঘাতী মাদক অ্যালকোহল (কট) সহ মাদক কারবারি আমিনুলকে গ্রেফতার
র্যাব-৫।
২১ নভেম্বর (রবিবার) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলা কানাপাড়া মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালিত মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।
র্যাবের প্রেস রিলিজ সুত্রে আরও জানা যায়, ওই এলাকায় ১ জন মাদক ব্যবসায়ী নিয়মিত ভাবে হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত অবৈধ মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রয় করে আসছে। পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে, র্যাবের একটি গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন ও অনুসরণ শুরু করে। অদ্য তারিখে উক্ত এলাকায় র্যাব-৫ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তার নিকট হতে মোট ১১৩ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধার করে। উক্ত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার দূর্গাপুর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT