ডিপিডি প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি আলমগীর হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার দেবীপুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (২ অক্টোবর) দুপুরে তাকে রাজশাহীর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আলমগীর হোসেন দুর্গাপুর পৌরসভার হরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। ২০২০ সালে অনুষ্ঠিত দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, আলমগীর হোসেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে দেবীপুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার দুপুরে তাকে রাজশাহীর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com