প্রতিবেদক, রাজশাহীঃ
রাজশাহীর দুর্গাপুরে মাদক ব্যবসায়ী সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলো, দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর গ্রামে গ্রামের সোহেল রানা (৪৫) ও বর্ধনপুর গ্রাম থেকে আনারুল ইসলামকে (৩৬)।
জানাযায়, ২৭ জুলাই রোববার রাতে র্যাপিড একশন ব্যাটেলিয়ান র্যাব-৫
এর একটি চৌকস দলের সদস্যরা ১৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার বখতিয়ারপুর গ্রামের সোহেল রানা (৪৫)কে আটক করে। এছাড়াও হত্যা চেষ্টা মামলায় উপজেলার বর্ধনপুর গ্রাম থেকে আনারুল ইসলামকে (৩৬) আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। ২৮ জুলাই সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন , থানা পুলিশ ও র্যাব-৫ এর অভিযানে ২ জনকে আটক করা হয়েছে, আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com