এম, আর, মানিক দুর্গাপুর, রাজশাহীঃ
রাজশাহী দুর্গাপুরে বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা ও বিশৃঙ্খলা করে জনমনে আতঙ্ক সৃষ্টির মামলায় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও
উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ছিলেন। তিনি নওপাড়া ইউনিয়নের আলীপুর গ্রামের খলিলুর রহমানের পুত্র।
জানাযায়, এক বছর পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা ও বিশৃঙ্খলা করে জনমনে আতঙ্ক সৃষ্টির মামলায় গত ২৯ জুলাই নিজবাড়ী থেকে শফিকুল ইসলামকে গ্রেফতার করে দুর্গাপুর থানা পুলিশ।
এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা জানান, নাশকতার মামলায় নওপাড়া থেকে এক আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়েছে। আটককৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT