হাসিবুর রহমান/এম আর মানিক, ডিপিডি প্রতিবেদক:
রাজশাহী দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মূল অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪ ঘটিকায় উপজেলা যুবদলের সদস্য ও সাবেক সদস্য সচিব মোঃ মাইনুল হক এর নেতৃত্বে ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পুঠিয়া উপজেলার কৃতি সন্তান মোঃ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দুই বারের সাবেক সফল মেয়র মোঃ সাইদুর রহমান মন্টু।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রধান যুব অঙ্গসংগঠন। সংগঠনটি ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমানের উদ্দেশ্যে ছিল,দেশের তরুণ ও যুবসমাজকে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ করে একটি সুসংগঠিত শক্তিতে রূপান্তর করা। বাংলাদেশি জাতীয়তাবাদ ভিত্তিক ঐক্যের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা করা। যুবসমাজকে শিক্ষিত, দক্ষ, কর্মমুখী এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও রাষ্ট্র গঠনের কাজে সম্পৃক্ত করা। দেশে বহুদলীয় গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকার সুসংহত ও সংরক্ষণ করা। বেকারত্ব দূরীকরণ, তরুণদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করা। সংগঠনটির মূলমন্ত্র হলো “যুব-ঐক্য-প্রগতি”।
শোভাযাত্রা উপজেলার বিভিন্ন চত্বর প্রদক্ষিণ শেষে দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোস্তফা বলেন, "যুবদল বিএনপির আন্দোলনের অন্যতম প্রধান চালিকাশক্তি, দেশের বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে যুবদলের নেতাকর্মীদের ভূমিকা অপরিসীম। বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। যুবসমাজকে ঐক্যবদ্ধ করে আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলার তাগিদ দেন এই নেতা। যুব শক্তিকে দেশ গড়ার কর্মশক্তিতে রূপান্তরের লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর আদর্শ ও চেতনাকে ধারণ করে যুব সমাজকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জনমানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য নেতাকর্মীদেরকে সুশৃঙ্খল, অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং জনগণের কল্যাণমুখী রাজনীতিতে যুক্ত থাকার নির্দেশনা দেন তিনি।"
অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে শোভাযাত্রা ও আলোচনা সভা সাফল্য ভাবে সম্পন্ন হয়েছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com