এম, আর মানিক, দুর্গাপুর, রাজশাহীঃ
রাজশাহী দুর্গাপুরে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
তার নাম জাহিদ হাসান (২৫) বাড়ী ঝালুকা ইউনিয়নের হাড়িয়াপাড়া গ্রামে। সে ওই গ্রামের জায়তন আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, জাহিদ হাসানকে কিছুদিন পূর্বে কুকুরে আচড় দিয়েছিলো। কিন্তু তখন সে কিছু হবেনা বলে কাউকে কিছু জানায়নি। পরে যখন কুকুরের বিষ তার পুরো শরিরে ছড়িয়ে পড়ে তখন সে পাগলের মতো আচরন করতে থাকে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরিক্ষা করে জলাতঙ্ক রোগ ধরা পড়ে। পরে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসে। এরপর গত (৩১ জুলাই) বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় মারা যায় জাহিদ হাসান।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com