ডিপিডি দুর্গাপুর প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ আগষ্ট) সকাল ১০টায় দুর্গাপুর থানা কম্পাউন্ডে ওপেন হাউজ ডে সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম।
সভায় দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের সভাপতিত্বে
এবং তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের
সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) কুদরত-ই-খোদা শুভ।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
পুলিশ সুপার তিনি তাঁর বক্তব্যে ট্রাফিক আইন মেনে চলা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশুর প্রতি নির্যাতন বন্ধ, অপহরণ প্রতিরোধ, ইভটিজিং মোকাবিলা, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, মাদক সেবন প্রতিরোধ এবং কিশোর গ্যাং নির্মূলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে সহকারী সবাইকে একসাথে কাজ করে একটি অপরাধমুক্ত, সচেতন ও নিরাপদ সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT