ডিপিডি প্রতিবেদক:
রাজশাহী দুর্গাপুরে বিভিন্ন ইউনিয়নের মাঠ জুড়ে আমন ধানের সবুজের সমারহ। যেন বসন্তের বাতাসে আমন ধানের সবুজের ঢেউ সকল ইউনিয়নের কৃষকের মন ভরিয়ে দিয়েছে। এবারের মৌসুমে আমন ধানের ব্যাপক ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। অতিরিক্ত বৃষ্টি হওয়ার সত্ত্বেও আমন ধানের ফলনের কমতি হবে না বলে আশাবাদী কৃষক।কয়েকদিনের মধ্যেই সবুজ পাতার ও কাঁচা শীষে দুধ–দানা গঠন শুরু হবে। ধানের কাঁচা শীষ দেখে আনন্দে বুক ভরে উঠেছে কৃষকের।
তবে কৃষি অফিসের দাবি অনুকূল আবহাওয়া, কৃষকের নিবিড় পরিচর্যা, যথা সময়ে জমিতে সার ও কীটনাশক প্রয়োগে কারণে এবার আমন চাষের বাম্পার ফলনের আশা করেছেন কৃষক। ফলে মাঠে দোল খাওয়া সবুজ ধানের নতুন স্বপ্ন দেখছেন কৃষকেরা।
তারা আরো জানায়,এই মৌসুমে দুর্গাপুর উপজেলায় ৫ হাজার ১২০ হেক্টর জমিতে আমন ধান লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে,এর মধ্যে হাইব্রিড জাতের ১০৫ হেক্টর জমি, উফশী জাতের ৫ হাজার ১৫ হেক্টর জমি এবং স্থানীয় জাত রয়েছে ২৭০ হেক্টর জমি।
স্থানীয় কৃষক আব্দুল আলিম জানান আমন ধান এবার গতবারের চাইতে ভালো হয়েছে এ বছরে সার বীজ ও বালাইনাশক সংকট কিছুটা থাকলেও সময় মত বৃষ্টি হওয়ায় কেটে উঠেছে কৃষকেরা,ফলে ফসলের মাঠ অনেক সুন্দর হয়েছে। ধানের সবল সতেজ শীষ বের হয়েছে। আগামী মাসের শেষের দিকে ধান কাটা শুরু হবে। প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি এ মৌসুমে ধানের বাম্পার ফলনের আশা করছে আমাদের মতো কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী বলেন,আবহাওয়া অনুকূলে থাকায় এবার এই অঞ্চলে আমন ধান ভালো হয়েছে,আশা করি গত বছরের চাইতে এই বছরে আমন ধানের ফলন ভালো হবে।আমরা সর্বদায় কৃষকের পাশে থেকে সার ও ওষুধ এবং বিভিন্ন পরামর্শ দেয়ার চেষ্টা করছি।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com