ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুরের শ্রীধরপুরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে খুচরা সার বিক্রেতার দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
১৭ আগষ্ট সোমবার ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার দেলওয়ারি ইউনিয়নের শ্রীধরপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে সার বিক্রয়ের অনিয়ম প্রমানিত হওয়ায়
সার ব্যবস্থাপনা আইন,২০০৬ এর ৮(১) ধারা লঙ্ঘনে ৮(২) ধারায় ২০ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের নিরভাই ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লাবনী আক্তার।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু'র সাথে কথা হলে তিনি বলেন, যেখানে অনিয়ম দুর্নীতি সেখানেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com