ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুরে অভিযান চালিয়ে ১৮৮ পিস ইয়াবাসহ মো. মারজাদ হোসেন অনিক (২৫) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)।
শনিবার (১৪ নভেম্বর) রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭ নম্বর জয়নগর ইউনিয়নের গগনবাড়িয়া গ্রামের গগনবাড়িয়া বাজার মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো. মারজাদ হোসেন অনিক রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বাজে কাজলা খরগনা এলাকার বাসিন্দা। তিনি মো. রফিকুল ইসলাম কালুর ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ১৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com