ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুরে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে ৩টি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করেছে ভ্রাম্যমান আদালত।
এঘটনায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ ধারা ১১,১২,১৩
মোতাবেক দুর্গাপুর থানায় নিয়মিত মামলার প্রস্ততি চলছে।
জানাযায়, ২আগষ্ট রোববার সরকারী ভাবে অনুমোদন না নিয়ে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কেটে কয়মাজমপুরে পুকুর খনন করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা ফারজানার নির্দেশক্রমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট লায়লা নূর তানজু।
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনায় টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা মাটি কাটার কাজে ব্যবহৃত মোট ৩ টি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করে ভ্রাম্যমান আদালত। এবিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, অবৈধ ভাবে পুকুর খনন কার্যক্রমে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। অনুমোদন না নিয়ে পুকুর খনন কার্যক্রম পরিচালনা করায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন,২০২৩ ধারা ১১,১২,১৩ অনুযায়ী
দুর্গাপুর থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান আছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com