০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

তেল সংকট মোকাবিলায় বাগমারায় মোবাইল কোর্ট, ৭ চালকের জরিমানা

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৭:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ৯ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
দেশব্যাপী তেল সংকটের প্রেক্ষাপটে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীর বাগমারা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (০১ এপ্রিল ২০২৬ খ্রি.) উপজেলার ভবানীগঞ্জ ফিলিং স্টেশন, শিকদারী ফিলিং স্টেশন এবং মচমইল বাজার এলাকায় অবস্থিত সোহেল ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় জ্বালানি তেল বিক্রির সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় এবং কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি না হয় তা নিশ্চিত করা হয়।

অভিযান চলাকালে সড়কে চলাচলকারী মোটরসাইকেল চালকদের বৈধ কাগজপত্র যাচাই করা হয়। ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৭টি মামলায় মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বাগমারার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা। তিনি জানান, তেল সংকটকালীন সময়ে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ও ন্যায্যমূল্যে জ্বালানি তেল পেতে পারে, সে লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জ্বালানি তেল বিক্রয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

তেল সংকট মোকাবিলায় বাগমারায় মোবাইল কোর্ট, ৭ চালকের জরিমানা

আপডেট সময়ঃ ০৭:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬