
ডিপিডি নিউজ ডেক্সঃ
তাইওয়ান সম্পর্কে জাপানের নতুন প্রধানমন্ত্রীর মন্তব্যের জেরে জাপানি রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে চীন। খবর বার্তা সংস্থা এএফপির।গত সপ্তাহে জাপানের সংসদে দেশটির নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, তাইওয়ানের ওপর হামলা হলে ‘সম্মিলিত আত্মরক্ষার’ নীতির আওতায় দ্বীপটিকে সমর্থন দিতে সেনা পাঠানোর প্রয়োজন হতে পারে।
জাপানের প্রধানমন্ত্রী আরও বলেন, তাইওয়ানে জরুরি অবস্থা তৈরি হলে বিশেষ করে যদি সেখানে বলপ্রয়োগ হয় এবং তা জাপানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে জাপান আত্মরক্ষার জন্য তার বাহিনী মোতায়েন করতে পারে। জাপানি প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়া দেশটির রাষ্ট্রদূত তলব করে প্রতিবাদ জানায় চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের শুক্রবার প্রকাশিত এক বিবৃতি অনুসারে, উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং বৃহস্পতিবার চীনে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত কেনজি কানাসুগিকে তলব করেন।
আরও পড়ুন: মালয়েশিয়ার উদ্যোগে কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত শান্তি প্রক্রিয়ায় নতুন অগ্রগতি বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘চীন সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ভুল মন্তব্যের ‘তীব্র প্রতিবাদ’ করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যদি কেউ চীনের ঐক্য প্রচেষ্টায় হস্তক্ষেপ করার সাহস করে, তবে চীন অবশ্যই কঠোর প্রতিশোধ নেবে।’
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, তারা তাকাইচির মন্তব্য ‘কোনওভাবেই সহ্য করবে না’। মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘জাপানকে অবিলম্বে তাদের ভুল সংশোধন এবং অযৌক্তিক মন্তব্য প্রত্যাহার করতে হবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT