০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আবদুল ওদুদ এর উদ্যোগে ইফতার মাহফিল

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময়ঃ ০৮:১৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও জেলা পিপি মোঃ আবদুল ওদুদ-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ফুড অফিস জামে মসজিদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সকলেই একসাথে ইফতারে অংশ নেন।
জানা যায়, মোঃ আবদুল ওদুদ তাঁর পরিবার এবং মরহুম পিতা-মাতার রূহের মাগফিরাত কামনায় এই ইফতার মাহফিলের আয়োজন করেন। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন ফুড অফিস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিন। উপস্থিত বক্তারা এমন মহতী উদ্যোগের জন্য নবনির্বাচিত সভাপতিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আবদুল ওদুদ এর উদ্যোগে ইফতার মাহফিল

আপডেট সময়ঃ ০৮:১৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬