শাহিনুর আক্তার বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :
জিয়া শিশু-কিশোর সংগঠনের বেলাবো উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নরসিংদী জেলা কমিটির অনুমোদনের মাধ্যমে ১০১ সদস্যবিশিষ্ট নতুন এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে হারুন-অর-রশিদ (বি.এ)-কে সভাপতি এবং অহিদুজ্জামান (অহিদ)-কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
জিয়া শিশু-কিশোর সংগঠনের নরসিংদী জেলা কমিটির অনুমোদনপত্রে বেলাবো উপজেলা শাখার নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ও পদ উল্লেখ করা হয়েছে। জেলা কমিটির সভাপতি হাসিব হায়দার (সোহরাব) এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ আনোয়ার হোসেনের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার পাশাপাশি দলের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ সময় তারা জিয়া শিশু-কিশোর সংগঠনের নরসিংদী জেলা শাখার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
নবগঠিত বেলাবো উপজেলা কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com