মনিরুল ইসলামঃ
রাজশাহীতে জিয়া পরিষদ, সোনালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি জেনারেল ম্যানেজারস অফিস, রাজশাহীর কর্ণধার জিএম ইনচার্জ শওকত জামান।
উপস্থিত ছিলেন জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চল সুদক্ষ সভাপতি জনাব মেকদার হোসেন এবং সঞ্চালনায় সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস আলী । এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জিয়া পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন।
এ সময় সোনালী ব্যাংক পিএলসি রাজশাহী জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT