০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

চার দিনেও কমেনি চাপ বাগমারাবাসীর ভালোবাসায় সিক্ত এমপি ডা. আব্দুল বারী

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ১০:২৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর থেকেই তাকে ঘিরে বাগমারায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নির্বাচনে বিজয় নিশ্চিত হওয়ার পরপরই বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে তার সঙ্গে সাক্ষাৎ করেন। শুভেচ্ছা বিনিময়ের ধারাবাহিকতায় স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়।

এ সময় ডা. আব্দুল বারী সরদার উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই বিজয় বাগমারার সাধারণ মানুষের বিজয়। আমি দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও মাদকমুক্ত বাগমারা গড়তে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।

উল্লেখ্য, রাজশাহী-৪ (বাগমারা) আসনে এবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে ডা. আব্দুল বারী সরদার প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার দাড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট পেয়ে জয়লাভ করেন।

ডাক্তার আব্দুল বারীর বিজয়ের মধ্যে দিয়ে বাগমারার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন এমপির নেতৃত্বে বাগমারায় উন্নয়ন ও সুশাসনের নতুন দিগন্ত উন্মোচিত হল।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

চার দিনেও কমেনি চাপ বাগমারাবাসীর ভালোবাসায় সিক্ত এমপি ডা. আব্দুল বারী

আপডেট সময়ঃ ১০:২৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬