স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর চারঘাটে বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
রোববার (২৬ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে চারঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মিয়াপুর এলাকায় চারঘাট-আড়ানী সড়কে মো. কামাল চৌধুরীর বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. রুবেল মহলদার (৩২)। তিনি চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আকবর হোসেন মহলদারের ছেলে।
চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. আব্দুল মতিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় রুবেল মহলদারের কাছ থেকে ১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে থানায় নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে আদালতে সোপর্দ করা হবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com